উত্তরদিনাজপুর

পশ্চিমবঙ্গ সরকার ও ক্রীড়া বিভাগের উদ্যোগে দুইদিন ব্যপী পৌরস্তর ছাত্র যুব উৎসব শুরু হল কালিয়াগঞ্জে

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যের অনুপ্রেরনায় পশ্চিমবঙ্গ সরকার ও ক্রীড়া বিভাগের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারো দুইদিন ব্যপী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরস্তর ছাত্র যুব উৎসব শুরু হল শুক্রবার। ১৯-২০ ছাত্র যুব উৎসব শুরু হয়েছে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে। প্রদীপ প্রজ্বলন ও সাদা পায়রা এবং বেলুন উড়িয়ে উৎসবের সুচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি কার্তিক পাল, উপ-পুরপতি বসন্ত রায়, পৌর কার্য নির্বাহীক আধিকারিক জনার্দ্ধন বর্মন, বিদ্যালয়ের সম্পাদক কমল ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বদ্বীপ দেবসর্মা, বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ সহ কালিয়াগঞ্জ পৌর এলাকার বেশ কিছু কাউন্সিলার। কালিয়াগঞ্জ পৌর এলাকার ৫টি উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। 

        পৌরপতি কার্তিক পাল জানান, পুঁথি গত বিদ্যার বাইরে রাজ্য সরকারের উদ্যোগে পৌর এলাকার ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের
প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান উৎসাহিত করার জন্য এই পৌর যুব উৎসবের আয়োজন করা হয়। এদিনের প্রতিযোগীতায় ছাত্র ছাত্রীদের উৎসাহতা ছিল ভালো। ১৯ থেকে ২০ দুই দিন ব্যপী এই অনুষ্ঠান চলবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/3oLHqS5llQs